শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অচিরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

শাহীন খন্দকার: [২] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আরো বলেছেন, দেশে ফাইভজি নেটওয়ার্ক চালু করা, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ নির্বাচনী ইশতেহারে তুলে ধরে তা পূরণে জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এগুলোর বাস্তবায়ন শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে।

[৩] মোস্তাফা জব্বার বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুরুর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

[৪]তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অনলাইনে যুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ও এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

  • সর্বশেষ