শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বপ্ন দেখেই নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ গড়তে হবে : পরিকল্পনামন্ত্রী

মাসুদ আলম : [২] শুক্রবার রাজধানী আগারগাঁওয়ের ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইতিহাস কিংবা অতীতের সঙ্গে লড়াই করা সম্ভব না। কিন্তু চাইলে নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করা যায়। আর এ বিষয়টি তরুণদের হাতেই আছে। কঠোর পরিশ্রমের পাশাপাশি চিন্তা, গবেষণা, বাইরে যাওয়া, অ্যাডভেঞ্চার, ঝুঁকিগ্রহণ, স্টার্টআপ ইত্যাদি ক্ষেত্রেও নিজেকে নিযুক্ত করতে হবে।

[৩] তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের কথা বললেই অনেকে মনে করেন ‘এই বুঝি ভারতের কথা বলছে’, আসলে শুধুমাত্র ভারতই আমাদের প্রতিবেশী দেশ নয়। নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়াও আমাদের প্রতিবেশী।

[৪] অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক কনটেস্ট বাংলাদেশে আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও সত্যিই আনন্দিত। বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১’-এর বিজয়ী ১২টি দল এ আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

[৫] পলক বলেন, তরুণরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী। আমি বিশ্বাস করি, ২০২২ সালের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে আরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশ নেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়