শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঋণ ও সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেয়ার নামে শত কোটি টাকা আত্মসাৎ

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার রাতে গুলশান -১ নম্বরে জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের ও তার স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগ।

[৩] ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, চক্রটি সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে আসছিলো। চক্রটির সঙ্গে কেউ দেখা করতে লাখ টাকা ভিজিটিং ফি দিতে হতো। এছাড়া কাজের আগে মোটা অঙ্কের টাকা এবং জামানত হিসেবে চেক গ্রহণ ছিলো প্রতারণার কৌশল।

[৪] তিনি বলেন, আব্দুল কাদেরের একটি অ্যাকাউন্টে ৮৬ কোটি টাকা লেনদেন করে। এছাড়া জিকে শামীম ও মুসা বিন শমসেরের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার তিনি। চলতেন বিলাস বহুল গাড়িতে। লোনের কথা বলে ভুয়া কাগজপত্র তৈরি করে ৫ থেকে ১০ শতাংশ কমিশন হাতিয়ে নিতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়