শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০২:৪১ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: আপনি যে একজন পরিপূর্ণ মানুষ, বুঝবেন কী করে?

আহসান হাবিব: আপনি যে একজন পরিপূর্ণ (Mature) মানুষ, বুঝবেন কী করে? বুঝবেন যদি নিচের এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকে : [১] আপনি যুক্তিশীলভাবে স্বাধীন কিন্তু অতিরিক্ত নন। [২] আপনি যেমন নেবেন, ঠিক দেবেনওÑ আবেগীয় এবং অন্যান্য সামাজিক উপায়ে সেটির প্রয়োগ ঘটানোর ক্ষমতা ও ইচ্ছা থাকা। [৩] অহেতুক ক্রোধ না থাকা এবং প্রতিযোগিতাপ্রবণ না হওয়া বরং এসব বৈশিষ্ট্য সৃজনশীল উপায়ে প্রয়োগ করা। [৪] সমাজের একজন হিসেবে উৎপাদনক্ষম। [৫] সহযোগিতা মনোভাবাসম্পন্ন। [৬] বাস্তব বুদ্ধিসম্পন্ন । আত্মকেন্দ্রিক, কল্পনাপ্রবণ বা ফ্যান্টাসির জগতে না থাকা।
[৭] অপূর্ণতার শিশুতোষ আবেগ পরিহার করা, হীনমন্যতা না থাকা। [৮] নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, আত্মশক্তিকে অধিকতর সামাজিকভাবে গ্রহণযোগ্য কর্মকাণ্ডে প্রয়োগ করা। [৯] একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিংবা চিরকালের জন্য হতাশাকে সহ্য করার ক্ষমতা এবং ভিন্নরূপে তার সঙ্গে মানিয়ে চলা। [১০] স্থিতিস্থাপক এবং অভিযোজন ক্ষমতা থাকা, বদমেজাজের সঙ্গে পরিস্থিতিকে গ্রহণ না করা। [১১] নিজের ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা থাকা, বেশিও নয়, আবার কমও নয়। [১২] সমাজের অন্যান্য লোকের সঙ্গে একজন ব্যক্তি হিসেবে সম্পর্ক স্থাপন করা, এমন নয় যে অন্যদের মতো তা হবে একই রকম বৈশিষ্ট্যসম্পন্ন... দেখুন তো মিলিয়ে, আপনি কতোটুকু পরিপূর্ণ মানুষ? লেখক : ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়