শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একই দিনে একাধিক চাকরির পরীক্ষা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মারুফ হাসান: [২] মহামারি করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিলো নানা প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

[৩] শুক্রবার (৮ অক্টোবর) সকাল-বিকেল মিলে সরকারি বিভিন্ন দপ্তরের ১৪টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেও একই দিনে একাধিক চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে টাকা খরচ করে আবেদন করা প্রার্থীদের অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেনি।

[৪] চাকরি প্রত্যাশীদের এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, এ বিষয়ে আমরা একটি সার্কুলার দেব।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার চাকরির পরীক্ষাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হয়। কারণ অধিকাংশ ক্ষেত্রে এই দুই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ক্লাস ও পরীক্ষা হয় না। কিন্তু অতীতের মতো বেশিরভাগ পরীক্ষা শুক্রবার হওয়ায় সমস্যায় পড়েছেন প্রার্থীরা।

[৫] শুক্রবার (৮ অক্টোবর) একই দিনে অন্তত ১৪টি সরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একদিনই একাধিক পরীক্ষার তারিখ পড়ায় বড় ধরনের সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। আবারও একই সময়েও অনুষ্ঠিত হবে কিছু পরীক্ষা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১পর্যন্ত। একই সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) পদের নিয়োগ পরীক্ষা।

[৬] এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, মহামারির কারণে অনেকদিন চাকরির পরীক্ষা হয়নি। সে কারণে একসঙ্গে পরীক্ষাগুলো হচ্ছে। তবে চাকরিপ্রার্থীদের কথা বিবেচনা করে ভবিষ্যতে যাতে একসঙ্গে পরীক্ষাগুলো না হয় এবং সমন্বয় করে তারিখ ঘোষণা করা হয় সেজন্য আমরা একটি সার্কুলার দেব।

[৭] অন্যদিকে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, শুক্রবার (৮ অক্টোবর) একাধিক পরীক্ষা থাকায় আমরা নন-ক্যাডারের পরীক্ষার তারিখ পরিবর্তন করেছি।

  • সর্বশেষ