শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সাড়ে ৬ মাসে সর্বনিম্ন ১২ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৩ 

শাহীন খন্দকার ও জেরিন আহমেদ: [২] এর চেয়ে কম মৃত্যু হয়েছিলো গত ১৭ মার্চ। সেদিন করোনায় ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়। নতুন ১২ জন নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার এ ভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিলো। এদিন করোনা শনাক্ত হয়েছিলো ৭০৩ জনের।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৩২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ।

[৬] এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৯১ হাজার ৬১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

[৭] ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ৬ জন। এ সময় ঢাকায় ৪, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১ ও খুলনায় ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি।

[৮] গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়