শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিডলসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে ডাক পেয়েছেন পাকিস্তানি পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। ২০২২ মৌসুমে তিনি খেলবেন মিডলসেক্সের হয়ে। বুধবার (৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে ঘোষণাটি দিয়েছে মিডলসেক্স।

[৩] ২১ বছর বয়সী বাঁহাতি এই পেসার আগামী বছর মধ্য জুলাইয়ে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার আগ পর্যন্ত মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি সাদা বলের টুর্নামেন্টেও খেলবেন। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৯টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টিতে খেলেছেন।

[৪] বিবৃতিতে মিডলসেক্সের প্রধান নির্বাহী অ্যান্ড্রিউ কর্নিশ বলেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা প্রতিভাকে দলে ভিড়িয়েছি। শাহিন একজন বিশ্বমানের পেস বোলার, সে ২০২২ সালে আমাদের প্রতিনিধিত্ব করবে বলে আমরা রোমাঞ্চিত।

[৫] মিডলসেক্স তাদের ঘরের মাট হিসেবে ব্যবহার করে ‘ক্রিকেটের তীর্থভূমি’ লর্ডসকে। শাহিন জানিয়েছেন, লর্ডসে খেলার সুযোগ পেয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘মিডলসেক্সের হয়ে আগামী মৌসুমে খেলব, এ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ইংল্যান্ডে তারা দারুণ এক কাউন্টি বলেই ছোটবেলা থেকে আমি জানি। ক্রিকেটের ঘরে (লর্ডস) খেলাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়