শিরোনাম
◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশখালীতে স্থাপন হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র

আয়াছ রনি: [২] জেলেরা সাগরে ফিশিং করে মাছ উঠা -নামানো এবং ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে সরকার একটি মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন মৎস্য অধিদফতরের মাধ্যমে। এ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে স্থান যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

[৩] বুধবার (৬ অক্টোবর) জাপানী সংস্থা জাইকার দুই সদস্য সহ মৎস্য অধিদপ্তরের একটি টিন সকাল থেকে মহেশখালীর কয়েকটি স্থান পরিদর্শন করেন।

[৪] এ পরিদর্শন টিমে ছিলেন- জাপানী সংস্থা জাইকার প্রতিনিধি নাতা হাসি ও ইবেতা, মৎস্য অধিদপ্তরের সাবেক ডিজি এ এম গুলদার, জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান খান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আলাউদ্দীন আহসান ও মৎস্য অফিসের রবি চাকমা।

[৫] মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সৌজন্য সাক্ষাৎ করেন সঙ্গে উক্ত পরিদর্শন টিমকে স্বাগত জানান মেয়র এবং মহেশখালী জেটি সংলগ্ন এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করলে পৌরসভার পক্ষ থেকে জায়গা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান।

[৬] জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, মহেশখালীতে প্রায় ১৭ হাজার জেলে রয়েছে। শতাধিক বিভিন্ন ধরনের মৎস্য আহরণের ট্রলার রয়েছে। মৎস্য উঠানো-নামানে এবং ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে মহেশখালীতে স্থাপন করা হবে মৎস্য অবতরণ কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়