শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেলেন প্রথম আলো সাংবাদিক অরুণ বসু

খালিদ আহমেদ: [২] সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

[৩] তার ছোট ভাই নীল মণি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ পরলোকগমন করেন তিনি।

[৪] আজ দুপুর একটায় সহকর্মী,শুভার্থী ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথম আলো কার্যালয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

[৫] পরে রাজধানীর রাজারবাগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

[৬] অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুর জেলার কৃষ্ণ নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।

[৭] তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়