শিরোনাম
◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধুনিক যুগের সেরা অলরাউন্ডার সাকিব: রায়ান টেন ডেসকাট

স্পোর্টস ডেস্ক : [২] আর মাত্র কয়েকটা দিন, শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবথেকে জমজমাট বিশ্ব আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে হয়েছে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম ক্রিকেটারদের পছন্দ ও ভাবনার কথা নিয়ে বিশেষ সাক্ষাৎকার। এমনই এক সাক্ষাৎকারে ডাচ তারকা অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট জানিয়েছেন সাকিব আধুনিক যুগের সেরা অলরাউন্ডার।

[৩] ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের এই তারকা ক্রিকেটারের কাছে জানতে চায় আধুনিক যুগের সেরা অলরাউন্ডার কে

[৪] যার উত্তরে ডেসকাট বেছে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে সাকিবের পাশাপাশি তার পছন্দের তালিকায় আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও, ডেসকাটের চোখে এই দুই ক্রিকেটারই আধুনিক যুগের সেরা অলরাউন্ডার।

[৫] ডেসকাট ৪১ বছর বয়সেও জায়গা করে নিয়েছেন নেদারল্যান্ডসের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। বিশ্বকাপ খেলেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন এই ডাচ তারকা।

[৬] আধুনিক যুগের সেরা অলরাউন্ডার বেছে নেওয়ার ক্ষেত্রে রায়ান টেন ডেসকাট বলেন, সাকিবকে বাদ দেওয়া কঠিন। রবীন্দ্র জাদেজাও এগিয়ে আছে। আমি মনে করি এই ভূমিকায় একজন পেস বোলিং অলরাউন্ডারের চেয়ে স্পিন বোলিং অলরাউন্ডারের কার্যকারিতা বেশি।

[৭] তিনি আরও বলেন, আমাকে যদি দুজনকে বেছে নিতে হয়, তাহলে সাকিব-জাজেদাকেই রাখব। ওরাই আধুনিক যুগের সেরা।

[৮] উল্লেখ্য, রায়ান টেন ডেসকাট নেদারল্যান্ডসের হয়ে ৩৩টি ওয়ানডেতে ১৫৪১ রান আর ২২টি টি-টোয়েন্টিতে ৫৩৩ রান করেছেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়