শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালির অজেয় যাত্রা থামিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে স্পেন। বিশ্ব রেকর্ড ৩৭ ম্যাচে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেলো ইতালিয়ানরা।

[৩] ঘরের মাঠ সান সিরোতে স্পেনকে আতিথ্য দেয় ইতালি। কিন্তু ম্যাচের শুরুতে এগিয়ে যায় অতিথিরা। ১৭ মিনিটে ফারান তোরেসের গোলে লিড নেয় স্পেন। ম্যাচের ৪২ মিনিটে বড় ধাক্কা খায় ইতালি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে অধিনায়ক বনুচ্চি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আজ্জুরিরা।

[৪] সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের ইনজুরির সময়ই ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। আবারও স্কোর শিটে নাম তোলেন উইঙ্গার ফারান তোরেস। ৮৩ মিনিটে ফেডেরিকো কিয়েসার তৈরি করা আক্রমণ থেকে ইতালির হয়ে এক গোল শোধ দেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিন্তু এরপরও রবার্তো মানচিনির অধীনে প্রথম হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় ইতালিকে। - রোমটাইস

  • সর্বশেষ
  • জনপ্রিয়