শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:২৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের বিয়েতে নাচতে গিয়ে হাত ভেঙে দেড় কোটি টাকা দাবি কনের!

নিউজ ডেস্ক: ‘নাচতে না জানলে উঠান’ বাঁকা প্রবাদের আক্ষরিক প্রয়োগ ঘটালেন এই কনে। নিজের বিয়েতে নাচতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। আর পড়ে গিয়ে নিজের হাত ভেঙে ফেলেছেন। ব্যস, রেগেমেগে মামলা ঠুকে বসলেন বিয়ের আয়োজনের জন্য যাদের কাছ থেকে জায়গা ভাড়া নিয়েছিলেন তাদের বিরুদ্ধে। শুধু মামলা করেই ক্ষান্ত হননি দাবি করে বসেছেন দেড় কোটি টাকার জরিমানা। যুগান্তর

বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বাসিন্দা কারা ডোনোভান বিয়ের জন্য একটি পুরস্কারপ্রাপ্ত ওয়েডিং ভেন্যু ভাড়া করেছিলেন। ওই ওয়েডিং ভেন্যুর নাচের মঞ্চে নাচার সময় মেঝেতে পড়ে থাকা পানীয়তে পিছলে পড়ে যান কারা। তার হাতের কনুই ভেঙে যায়।

কারা অভিযোগ করেছেন, ওয়েডিং ভেন্যুর কর্মীরা অতিথিদের পানীয় নিয়ে নাচের মঞ্চে যাওয়া আটকাতে পারেননি। উল্টো নাচের মঞ্চের পাশেই টেবিলে পানীয় রেখেছিল কর্তৃপক্ষ। যে কারণে মানুষ পানীয় হাতে মঞ্চে উঠে নাচছিল। আর এ কারণেই পড়ে হাত ভাঙেন তিনি।

এরপরও অবশ্য কারা তেমন উচ্চবাচ্য করেন তিনি। ২০১৮ সালের ওই ঘটনার পর তিনবার হাতের অস্ত্রোপচার করতে হয় তার। বর্তমানে দুই সন্তানের মা কারা এরপর থেকে হাতের ব্যথায় ভুগছেন। হাতের ব্যথার কারণে চাকরিতেও ফিরতে পারেননি তিনি।

এসব কারণেই ক্ষুব্ধ কারা ওই ঘটনার তিন বছর পর মামলা করে ক্ষতিপূরণ দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়