শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৪৫ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: টাকাপয়সা দিয়ে খ্যাতি অর্জন করা গেলে পৃথিবীর সব পয়সাওয়ালারা সম্মানীয় হতেন

আশরাফুল আলম খোকন: এই অস্থির পৃথিবী ৫/৬ ঘণ্টার জন্য কিছুটা শান্ত ছিলো। বিশেষ করে আমাদের উপমহাদেশীয় অঞ্চলগুলো। যারা সোশ্যাল মিডিয়াকে সংবাদের উৎস মনে করে, মানসম্মান, খ্যাতি-কুখ্যাতির মাপকাঠি মনে করে। এতোটাই অস্থির যে কয়েকজন আমাকেও ফোন করে বললো, সরকার নাকি গুজব ঠেকাতে দেশে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে। আসলে বিশ্বব্যাপীই ফেসবুক ও হোয়াটসআপ সাময়িক বন্ধ ছিলো। ফেসবুকে ইচ্ছা করলেই কারো চরিত্রহনন করা যায়,পাশাপাশি গুণকীর্তনও করা যায়। সেখানেও পয়সা খরচ করে পোস্ট বুস্ট করতে হয়। এর সবই সাময়িক বিকৃত প্রশান্তি। টাকাপয়সা দিয়ে খ্যাতি অর্জন করা গেলে পৃথিবীর সব পয়সাওয়ালারা সম্মানীয় হতেন। আল্লাহ যাকে সম্মানিত করেন ফেসবুক দিয়ে তাকে অসম্মানিত করা যায় না। সাময়িক বিভ্রান্তি হয়তো তৈরি হয়। আর সেটা একসময় শাপেবরও হয়। আমার কথাই বলি।

বিদেশে বসে কিছু লোকের প্রোপাগান্ডার হাতেখড়ি হয়েছে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা করে। প্রথম প্রথম একটু খারাপ লাগলেও একসময় দেখলাম এসবই আমার জন্য আশীর্বাদ। কীভাবে আশীর্বাদ সেই ব্যাখ্যায় যাবো না। কিন্তু আমি চুপ ছিলাম। কোনোদিন তাদের নাম নিয়ে কিছুও বলিওনি, করিওনি। কখনো করবোও না। কারণ যদি তাদের দাগ থেকে আমার জন্য ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। এখন তারা তারা লেগেছে। যারা মজা দিয়েছে এবং যারা মজা নিয়েছে। এই দুই অসুস্থ গোষ্ঠীই একদিন নিজেরা নিজেরাই ধ্বংস হবে। তখন সুন্দর-সুস্থ একটা পৃথিবী হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়