শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণী-প্রেমী হয়ে ‘পাও’ পুরস্কার পাচ্ছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: [২] পশুপ্রেমের জন্য জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পুরস্কার দেবে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)। সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘পাও’। প্রাণীদের ভালোবাসেন, সহযোগিতা করেন, এমন ১০ জনকে দেওয়া হচ্ছে সম্মাননা। ডেইলি বাংলাদেশ

 

View this post on Instagram

 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

[৩] জয়া আহসান বলেন, আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণী-প্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

[৪] এক বিবৃতিতে ‘পাও’ বলেছে, অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।

[৫] পুরস্কার ঘোষণা করা হলেও আগামী নভেম্বরে বিজয়ীদের হাতেতা তুলে দেওয়া হবে। সেখানে জয়া আহসান ছাড়া রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও।

[৬] উল্লেখ্য, জয়া আহসানের নিজস্ব একটি কুকুর রয়েছে। যেটাকে তিনি ক্লিউপেট্রা নামে ডাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়