শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স্ক লোক কেনো আপা ডাকবে, নিশ্চয়ই চরিত্রে সমস্যা আছে: বুড়িচংয়ের ইউএনও (ভিডিও)

শাহাজাদা এমরান : বয়স্ক লোক কেনো আমাকে আপা ডাকবে, নিশ্চয়ই তার চরিত্রে সমস্যা আছে বলে মন্তব্য করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। সূত্র : যমুনা টিভি

আপা সম্বোধনে রেগে গিয়ে এক ব্যবসায়ীকে ‘মা’ ডাকতে বলার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, উনি এসে আমাকে আপা বলছিল, তাই আমি তাকে বলেছি আপনি আমার বাবার বয়সী, আপা না বলে আমাকে ‘মা’ বলে ডাকুন।

তিনি আরও বলেন, একজন বয়স্ক মানুষ আপা ডাকলে তো হবে না। অবশ্যই এ বিষয়ে আপত্তি আছে। মেয়ে মানুষ ইউএনও দেখেই আপা বলতে হবে কেনো? মেয়েরা তো শুধু আপু না। ইউএনও সাহেব বলুক, ম্যাডাম বলুক তাতে আমার কোনো আপত্তি নেই। বাবার বয়সী লোক আপা ডাকলে অবশ্যই আপত্তি আছে।

জামাল উদ্দিন নামে ভুক্তভোগী ওই ব্যক্তির এ সংক্রান্ত একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যেখানে তিনি উল্লেখ করেন, গতকাল বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাজে যান তিনি। এ সময় নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনকে আপা সম্বোধন করে কথা বলতে গেলে, ইউএনও থামিয়ে দিয় বলেন, আপা নয় ‘মা’ বলে ডাকেন।

 

কুমিল্লায় আপা বলায় রেগে গেলেন ইউএনও

  • সর্বশেষ
  • জনপ্রিয়