শিরোনাম
◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ যে তিন নেতার হাতে এখন ইরানের ভাগ্যের চাবি ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টয়লেট থেকে খোশ মেজাজে বের হলো সিংহ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: জঙ্গলে ঘুরতে গেলে সিংহের দেখা পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। তবে জঙ্গল ছেড়ে সিংহ বাবাজীবন সোজা শৌচাগারে ঢুকে বসে থাকবে তা কে জানত? জঙ্গলের পাবলিক টয়লেট থেকে খোশ মেজাজে বেরিয়ে আসছে জঙ্গলের রাজ। এই ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা। ডেইলি-বাংলাদেশ

ভিডিওটি সাহস নিয়ে যিনি বানিয়েছেন তিনিও হেসে কুটোপাটি। জঙ্গলে সিংহ দেখতে এসে শৌচাগারে তার দেখা মিলবে কে জানত? ভিডিওটি নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল। ভিডিওটি দেখে বিস্মিত নেতাগরিকেরা। মজার মন্তব্যে কমেন্ট বক্স ভরিয়েছেন তারা। ভিডিওটিতে চলন্ত গাড়ি থেকে করা হয়েছে। গাড়ি যখন পাবলিক রেস্টরুমের কাছে আসে, সিংহটিকে দরজা থেকে বের হতে দেখা যায়। সাফারি গাড়ির ভেতরে উপস্থিত পর্যটকরা বিস্মিত হয়ে হাঁসফাঁস করতে থাকে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'জঙ্গলের লু সবসময় মানুষের জন্য নিরাপদ নয়, কখনো কখনো এটি অন্যরাও ব্যবহার করতে পারে,' ভিডিওটি এরই মধ্যে ১৩ হাজার ৭০০ ভিউ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়