শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর সিটি মেয়রের কক্ষে হঠাৎ গুলির শব্দ

মিনহাজুল আবেদীন: [২] রংপুর সিটি করপোরেশনের মেয়রের কক্ষে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হকের লাইসেন্স করা পিস্তল থেকে অসাবধানতাবশত একটি গুলি বের হলে এই শব্দ শোনা যায়। ডিবিসি টিভি

[৩] মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে একটি বেসরকারি সংস্থা আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন অনুষ্ঠান চলছিলো। প্রথম আলো

[৪] মেয়র মোস্তাফিজার রহমান বলেন, দুপুর ১২টার দিকে তার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী মেয়রের দায়িত্ব পালন সম্পর্কিত একটি অনুষ্ঠান চলছিলো। সেখানে রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তার কক্ষে এ সময় ১৫-২০ জন উপস্থিত ছিলেন। কুশল বিনিময়ের একপর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মুঠোফোন বের করেছিলেন। অসাবধানতাবশত তার পকেটে রাখা ব্যক্তিগত পিস্তল হাত থেকে মেঝেতে পড়ে গুলির শব্দ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে শব্দ হলেও কক্ষে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি। ইত্তেফাক

[৫] রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাজীব বসুনিয়া বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোজাম্মেল হক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আই নিউজ বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়