শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোযাখালীর হাতিয়ায় ৩৫ রোহিঙ্গা আটক

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু বাকি ৩৫ জন নারী ও পুরুষ রয়েছে।

[৩] মঙ্গলবার (৫অক্টোবর) সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশকে অবহিত করে।

[৪] নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৪৫ রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

[৫] এসপি আরো জানান, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে বলে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন ধরে তারা না খেয়ে আছে বলেও জানা যায়।

[৬] ভাসানচর থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল রোহিঙ্গাকে স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গেছে। তবে তারা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ