শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লীর কাজ দ্রততম সময়ে শেষ করার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] মঙ্গলবার (০৫ অক্টোবর) কমিটির সভাপতি মির্জা আজম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, তামান্না নুসরাত (বুবলী) ও মোহাম্মদ হাবিব হাসান বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বন্ধ থাকা সকল মিল শ্রমিক/কর্মচারীর পাওনা, বিভিন্ন ক্রয় কেন্দ্রে পাটের পাওনা টাকার পরিমাণ, মিলগুলি ভাড়া প্রদানের সর্বশেষ অগ্রগতি এবং শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লীর সর্বশেষ অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়।

[৫] শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লী অনুমোদিত প্রকল্প দুটির কাজ দ্রতততম সময়ে শুরু করে বর্তমান সংসদের মেয়াদেই শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বন্ধ থাকা সকল মিল শ্রমিক/কর্মচারীর তথ্যগত মার্জনযোগ্য ভুলসমূহ উপেক্ষা করে মানবিক বিবেচনায় যথাসম্ভব দ্রত তাদের পাওনা পরিশোধের সুপারিশ করা হয়।

[৭] দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করায় বৈঠকের শুরুতে একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়