শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের ধর্মপুর এলাকায় ধলাই নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন কালে অভিযান পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পুলিশি সহায়তায় ধর্মপুরে আকস্মিক অভিযান পরিচালনা করে পাইপ ও একটি ড্রেজার মেশিন ভেঙে দেন। এছাড়াও বালুঘাট থেকে ইজারাদারের দ্বায়িত্বপ্রাপ্ত শমসুদ মিয়াসহ ২ জনকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসেন। পরে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করায় রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘদিন থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর তীরের কাছাকাছি মিরতিংগা চা বাগান সড়কে নির্মিত স্টিলের সেতুর পূর্বদিকে ধলাই নদীর ১ম খন্ডাংশ ও পশ্চিমদিকে ২য় খন্ডাংশ ইজারা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ৫-৭ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। নদীর বালু উত্তোলনের ফলে ভাঙনে নদীর তীর ধীরে ধীরে বিলীন হচ্ছে।

বিষয়টি শুনে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার সোমবার সন্ধ্যায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন, টাকা পরিশোধ না করায় দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরে টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়