শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আনা পিটারসন

স্পোর্টস ডেস্ক: [২] নিউজিল্যান্ড নারী দলের অলরাউন্ডার আনা পিটারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) মঙ্গলবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি নিশ্চিত করেছে।

[৩] গত মাসে ৩১ বছরে পা রাখা পিটারসন আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪ বার তার দেশের প্রতিনিধিত্ব করেছেন।

[৪] পিটারসন বলেন, আমি হোয়াইট ফার্নসের হয়ে খেলা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব পছন্দ করেছি। আমার পরিবার, বন্ধুবান্ধব, কোচ, সতীর্থ এবং যারা আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে আমাকে সাহায্য করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি বিশ্বব্যাপী খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ এবং প্রতিযোগিতা উপভোগ করেছি।

[৫] ৩১ বছর বয়সে আন্তর্জাতিক সার্কিট ছাড়ার পরও, পিটারসন ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাবেন এবং নর্থ হারবার রাগবিতে ম্যানেজার হিসেবেও কাজ করবেন। ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়