শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে পরপর বন্যায় দিশাহারা কলা চাষী

রাসেল হোসেন: [২] লাভের আশায় কলা চাষ শুরু করেছিলেন ঢাকার ধামরাইয়ের কৃষক লুৎফর রহমান। কিন্তু পরপর দুই বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দিশাহারা হয়ে পড়েছেন তিনি।

[৩] মঙ্গগলবার (৫ অক্টোবর) উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহারটেক এলাকায় গিয়ে কথা হয় ওই কৃষকের সঙ্গে। এসময় তার কলা ক্ষেত ঘুরে দেখা যায় ক্ষতির চিত্র।

[৪] ক্ষতিগ্রস্ত কৃষক লুৎফর রহমান জানান, গত ৪-৫ বছর ধরে ৩টি দাগে প্রায় ১৫০ শতাংশ জমিতে কলা চাষ করে আসছিলেন তিনি। এতে প্রতি বছর প্রায় ৭-৮ লাখ টাকা করে আয় হতো তার। কিন্তু গত বছর শুরু হয় বন্যা। জমিতে বন্যার পানি ঢুকে মরে যায় ক্ষেতের সব কলা গাছ। পরে বন্যার পানি নেমে গেলে ফের কলা গাছ রোপন করেন তিনি। তবে এবারও বন্যায় ফের তলিয়ে মরে যায় তার সব কলা গাছ। মূলধন হারিয়ে এখন কি করবেন ভেবে পাচ্ছেন না তিনি।

[৫] তিনি বলেন, আমার পৈত্রিক জমিতে আগে মৌসুমি ফসল রোপন করতাম। তবে কয়েক বছর আগে ৩-৪ লাখ টাকা ব্যয়ে কলা চাষ শুরু করি। সেসব গাছে প্রতিবছর প্রায় ৭-৮ লাখ টাকার ফলন পেয়েছি। গত বছর হঠাৎ করে আমার সবগুলো ক্ষেতে পানি ঢুকে গেলে সব গাছ মরে যায়। এতে আমার ৫-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। কিন্তু লাভের আশায় এবছর নতুন করে টাকা ব্যয় করে আবারো গাছ লাগাই। সেই গাছ এ বছরই ফলন দিয়েছিলো। সব ঠিকঠাক মতো হলে অন্তত ৬-৭ লাখ টাকা আয় হতো। কিন্তু বন্যায় আবারো সব গাছ মরে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।'

[৬] ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, 'গত বছর বন্যায় অনেক চাষী ক্ষতিগ্রস্ত হয়ে এ বছর কলা চাষ বাদ দিয়েছেন অনেকেই। ফলে নতুন করে চাষের হালনাগাদ তথ্য জানা নেই। ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে খোঁজ নিয়ে রিপোর্ট করা হবে। তাছাড়া কলা চাষীদের জন্য কোনো প্রণোদনা আসলে তাতে তাকে যুক্ত করে নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়