শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতালির ধারাবাহিক সহযোগিতা চান স্পিকার

মনিরুল ইসলাম ঃ [২] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা।

[৩] সোমবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সাক্ষৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ, আসন্ন প্রি-কপ সম্মেলনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

[৪] আলোচনাকালে স্পিকার বলেন, সারাদেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে এসে করোনা পরিস্থিতি উত্তরণ করেছে সরকার।

[৫] করোনাকালে অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রায় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

[৬] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে সার্বিক মানব উন্নয়নে ৬ দফা প্রস্তাব তুলে ধরেছেন, যা অত্যন্ত সময়োপযোগী।

[৭] ইতালির রোমে অনুষ্ঠিতব্য আসন্ন প্রি-কপ সম্মেলনে সংসদীয় প্রতিনিধিদিলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতালির ধারাবাহিক সহযোগিতা কামনা করেন স্পিকার।

[৮] এ সময় ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদপেসমূহ অতুলনীয়। এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়