শিরোনাম
◈ পশুর হা‌ট নি‌য়ে বিএনপি-জামায়াত প্রতি‌যো‌গিতা, দর্শকের ভূ‌মিকায় এন‌সি‌পি ◈ লা লিগায় লড়াই ক‌রে জিত‌লো বার্সেলোনা ◈ রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন, জানালেন সাকিব আল হাসান ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে ◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশুদের টিকা দেয়ার বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

খালিদ আহমেদ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

[৩] সোমবার (০৪ অক্টোবর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

[৪] বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

[৫] প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে যোগ দেন বলেও জানান তিনি।

[৬] বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস ধরে আবাসিক হলগুলো বন্ধ আছে। এগুলো সংস্কারের প্রয়োজন। সে জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছেন।

[৭] তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়