শিরোনাম
◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। মাহমুদ সাজ্জাদের ভাই ম হামিদ রোববার রাতে খবরটি নিশ্চিত করে বলেন, এর আগে কোভিড-১৯ পজেটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাকে সেখানে ভর্তি করানো হয়।'  তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু কোভিড পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।' বড় ভাইয়ের জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম হামিদ।

জহির রায়হান পরিচালিত 'সংসার' সিনেমায় প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। পরে তিনি খান আতাউর রহমান পরিচালিত 'ঝড়ের পাখি', 'আপন পর', আজিজ আজহারের 'চোখের জলে'-সহ বেশ কয়েকটি চলচ্চিতে অভিনয় করে বেশ পরিচিতি পান। এক সময় মঞ্চ নাটকে সরব হয়ে পড়েন মাহমুদ সাজ্জাদ। সেইসঙ্গে টেলিভিশন নাটকেও ব্যস্ততা বাড়িয়ে দেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক 'সকাল-সন্ধ্যা'।

৭৩ বছর বয়সী মাহমুদ সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন 'লেট দেয়ার বি লাইট', 'স্পার্টাকাস' ও 'জনক'-সহ বেশ কিছু নাটকে। ডেইলি স্টার, মানবজমিন অনলাইন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়