শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলে গ্রেপ্তার খবরে স্পেন যাত্রা স্থগিত করলো শাহরুখ, ভেঙে পড়েছেন গৌরী

মনিরুল ইসলাম: [২] মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। আটকের ১৬ ঘন্টা পর রোববার (৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার দেখিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার সঙ্গে আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি। ভারতের গণমাধ্যমে খবরটি ঝড় তুলেছে। একাধিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] এদিকে জানা গেছে, ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। ছেলের বিপদে আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছেন শাহরুখ। ছেলেকে বাঁচাতে আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে। বয়ান রেকর্ড করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে আরিয়ানকে।

[৪] অন্যদিকে, ছেলে আটক হওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তারও। আপাতত শাহরুখের সঙ্গে দেশেই থাকছেন গৌরী। দুঃসময়ে ছেলের পাশে থাকতে চালাচ্ছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়