শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ক্যাম্প থেকে ২ হাজারপিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

[৩] রোববার সন্ধ্যায় নয়াপাড়া ক্যাম্প থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

[৪] আটক সেই একই ক্যাম্পের ব্লক-বি,শেড৭৫৮/৪,৫বাসিন্দা মৃত সৈয়দ আলমের ছেলে।

[৫] রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার১৬আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক।তিনি জানান,নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্পে এপিবিএন পুলিশের চেকপোস্টে ডিউটি করাকালীন রোহিঙ্গা মোহাম্মদ আলীকে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা২হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৬] তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়