শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুতুবদিয়ার অলী পাড়ায় পাঁচ দিন ধরে পড়ে আছে মৃত তিমি

কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন-এর অলী পাড়া সৈকতে একটি বিশাল মৃত তিমি পাঁচ দিন ধরে পড়ে রয়েছে। তিমিটি ক্রমেই ফুলে পচে গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, জোয়ারের পানিতে ভেসে আসা তিমিটি পরে ভাটার টানে বালুচরে আটকে যায়। এরপর সেটি মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হলেও জোয়ারের পানিতে বালি সরে যাওয়ায় আবারও তিমিটির দেহ উন্মুক্ত হয়ে পড়ে।

ফিশিং বোট নির্মাণ শ্রমিক জয়নাল আবেদীন ও মোহাম্মদ খলিল বলেন, তিমিটি পচে যাওয়ায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেখানে কাজ করা কঠিন হয়ে পড়েছে।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ