শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রেঞ্জ ডিআইজি'র মতবিনিময়

আল-আমীন: আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২১ উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগের পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো.হারুন অর রশিদ (বিপিএম)।

রোববার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় জেলা পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, এ বছর ময়মনসিংহ জেলায় ৭৭৩ টি পূজা মন্ডপ বসানো হবে, এরমধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩৩ টি ওয়ার্ডে বসানো হবে ৮০ টি। এছাড়া নেত্রকোনায় ৫১৫ টি, জামালপুর ১৯৯ টি, শেরপুর ১৫০ টি এবং সর্বমোট এ বিভাগে রয়েছে ১৬৩৭ টি। তবে গত বছরের চেয়ে এবার পূজা পন্ডপ বেরেছে ৪১ টি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (বিপিএম), অতিরিক্ত ডিআইজি আবিদ হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পুলিশ সুপারগণ ও কোতুয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্য-খ্রীষ্ঠান পরিষদের সভাপতি এড. বিকাশ রায়, জেলা পূজা কমিটির সভাপতি এড. রাখার চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ ৪ জেলার নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়