শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্ভপাতের অধিকারের সমর্থনে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে সমাবেশের ডাক

আখিরুজ্জামান সোহান: [২] গর্ভপাতের অধিকারের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ সমাবেশ করছে।

[৩] গর্ভপাত নিয়ে টেক্সাসে জারি করা একটি নতুন আইন পাশের পর আন্দোলন আরো বেশি জোরালো হয়েছে বলে ব্রিটিশভিত্তিক গনমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। আন্দোলনকারীদের দাবী আইনটি দ্বারা গর্ভপাতের অধিকারকে সীমিত করার একটি চক্রান্ত করা হচ্ছে।

[৪] খবরে আরো বলা হয়েছে, আগামী ডিসেম্বরে সুপ্রিম কোর্টে শুনানি শেষে বিখ্যাত রো বনাম ওয়েড বাতিল হওয়ার সঙ্কা দেখা যাচ্ছে। উল্লেখ্য, রো বনাম ওয়েড যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ন মামলা। যার ফলশ্রুতিতে পরবর্তীতে ১৯৭৩ সালে গর্ভপাতের অধিকারকে আইনত বৈধতা দেওয়া হয়।

[৫] এদিকে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্ট ভবনের সামনে জড়ো হতে চাইলে প্রায় দুই ডজন পাল্টা বিক্ষোভকারীদের দ্বারা সমাবেশ কিছুটা বাধাপ্রাপ্ত হয়।

[৬] আগামী ১ ডিসেম্বর মিসিসিপির ১৫ সপ্তাহ পর গর্ভপাতকে অবৈধ বলে জারি করা আইনের বিরুদ্ধে শুনানি শেষে রায় দেওয়া হবে। এই রায়কে ঘিরে বিভিন্ন মহলে গর্ভপাতের পক্ষে এবং বিপক্ষে নানা মত দেখা যাচ্ছে গোটা টেক্সাসজুড়ে।

[৭] গর্ভপাতকে অবৈধ বলে মনে করা সমর্থকরা বলছে, গর্ভপাত অমানবিক কাজ যার দ্বারা একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব গোটা আমেরিকায় গর্ভপাতের বিরুদ্ধে আইন জারি করা হোক।

[৮] পক্ষান্তরে গর্ভপাতের বৈধতা চাওয়া বিক্ষোভকারীরা মনে করে, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে, গর্ভপাত তাদের অধিকার, সেখানে রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপ করা মানে সরকার তাদের অধিকার লঙ্ঘন করছে।

 

  • সর্বশেষ