শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার ব্রাহ্মণবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার (০২ অক্টোবর) আবাস মিয়া (৩৬) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাতরা গ্রামের মৃত উসমান মিয়ার ছেলে।

[৩] পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবাস মিয়া শনিবার দুপুরে ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় ধানক্ষেতে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান।

[৪] এদিকে বিকেল ৪ টায় স্থানীয় বিদ্যুৎকর্মী গোপাল দেব নাথ বৈদ্যুতিক লাইনে মেরামত করতে গেলে আবাস মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি নিহতের পরিবার ও স্থানীয় লোকজনদের জানান। স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

[৫] এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধারের জন্য গেছে।

  • সর্বশেষ