শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরো ৭ লাখ ৯০ হাজার টিকা

মিনহাজুল আবেদীন: [২] শনিবার (২ অক্টোবর) বিকাল ৫টা ১০ মিনিটে জার্মানি থেকে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডিবিসি টিভি

[৩] টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ রূপান্তর

[৪] উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ। বাংলা্ ট্রিবিউন

[৫] এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। আর পুরো সেপ্টেম্বরে দেয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৪৪ ডোজ। ঢাকা পোস্ট

[৬] এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। এছাড়া এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়