শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘জলবায়ু বিল’ আটকাতে লবি গোষ্ঠিগুলোকে অর্থায়ন করছে অ্যাপল, আমাজন, মাইক্রোসফট ও ডিজনি

লিহান লিমা: [২] কর্পোরেট লবি গোষ্ঠি ও শিল্প-বাণিজ্য সংস্থার একটি দল ডেমোক্রেটদের প্রস্তাবিত ৩.৫ ট্রিলিয়ন ডলারের জলবায়ু বিলের বিরোধীতা করতে একজোট হয়েছে। এই বিলে পৃথিবীর উষ্ণতার জন্য দায়ী কয়লা, তেল ও গ্যাসে ভর্তুকি বন্ধ, কার্বন মুক্ত পারমাণবিক শক্তি সঞ্চয় এবং বৈদ্যুতিক যানের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

[৩]ওয়াচডগ গ্রুপ একাউন্টেবল ইউএস এর বিশ্লেষণে উঠে এসেছে, জলবায়ু সংকট মোকাবেলায় নিজেরা দৃঢ় প্রতিশ্রুতি দিলেও ঐতিহাসিক জলবায়ু বিলের বিরুদ্ধে যাওয়া ব্যবসায়িক কোম্পানিগুলো সমর্থন দিচ্ছে অ্যাপল, আমাজন, মাইক্রোসফট এবং ডিজনী।

[৪]সংস্থাটির সভাপতি কাইল হেরিগ বলেন, এই কোম্পানিগুলো মুখে জলবায়ু সংকট মোকাবেলা এবং টেকসই ভবিষ্যতের কথা বললেও দরজার আড়ালে এমন সব শিল্প গোষ্ঠিকে অর্থায়ন করছে যারা জলবায়ু বিল রোধ করতে মরিয়া হয়ে রয়েছে।

[৫]গার্ডিয়ান কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করলে কোনো কোম্পানিই এইসব লবি গ্রুপের সঙ্গে নিজেদের সম্পর্ক পর্যালোচনার কথা বলে নি এবং নিন্দা জানায় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়