শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতাগীতে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘরে অগ্নিকাণ্ড

মো. সাগর আকন: [২] বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মিভূত হয়েছে দোকানঘর। ঘটনাটি ঘটেছে সরিষামুড়ী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন।

[৩] জানা গেছে, গত ‍ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২ টার পরে বেতাগী উপজেলার ৭নং সরাষামুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সংলগ্ন মো. খবির মৃধার দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় প্রজ্বলিত হয় গোটা এলাকা। এতে একটি দোকানঘর পুরে মাটির সাথে মিশে যায়।

[৪] প্রত্যক্ষদর্শী মো. খবিরের স্ত্রী রাশেদা বেগম (৫৬), জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ড এবং তিনি আরও বলেন, শত্রুরা শুধু আমার দোকানেই আগুন দেইনি জমির ভুইও নষ্ট করেছে। মো. মঞ্জু মৃধার স্ত্রী নাজমা বেগম বলেন, আমার শ্বশুর বৃদ্ধ লোক তিনি এই দোকান দিয়ে সংসার চালাতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কে বা কারা আমার শ্বশুরের দোকানটাকে পেুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এর সুষ্ঠু বিচার চাই।

[৫] এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু জানান, আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়