শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজীব নূর: বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কেশে ওঠে গুটিকয় সিনানথ্রোপাস’

রাজীব নূর: লুঙ্গি পরা ‘অশালীন’। লুঙ্গি পরে অনলাইনে পরীক্ষা দিতে বসার পক্ষে তর্ক করা আরও গুরুতর অপরাধ, রীতিমতন ‘শিষ্টাচার বহিভর্‚ত’। এই কারণে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ। রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে লম্বা চুল রাখা অপরাধ, হাজী দানেশের নামে গড়া বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি অশালীন। খোদ হাজী দানেশকে নিজের নামে গড়া বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কী অবস্থায় পড়তে হতো ভাবছি। মওলানা ভাসানী তো ওই ক্যাম্পাসে ঢুকতেই পারতেন না বোধ হয়। এসব মাস্টার মশাইরা ভুলে গেছেন, তাদের পূর্বপুরুষ চাষা ছিলেন। সত্যি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কেশে ওঠে গুটিকয় সিনানথ্রোপাস।’ করোনা মহামারির ফলে সৃষ্ট সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে ৪ আগস্ট থেকে অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু করে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়। অনলাইন পরীক্ষার সময়সূচি অনুযায়ী গত সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জেনারেল কেমেস্ট্রি কোর্সের পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষায় পাঁচ শিক্ষার্থীকে জুম থেকে রিমুভ করে বহিষ্কার করা হয়। ওই পাঁচ জনের মধ্যে তিন জনকে লুঙ্গি পরার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বাকি দুজনকে বহিষ্কার করা হয়েছে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য। ফেসবুক থেকে 

  • সর্বশেষ