শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইদুর রহমান: বাংলাদেশে ৫ বছর অন্তর ভোট দেওয়ার যে বিরাজমান গণতন্ত্র ছিলো সেটি এখন জাদুঘরে

সাইদুর রহমান: ‘অর্থনৈতিক মুক্তি’ নামে নতুন গান শুরু হয়েছে। যারা এই গান তুলেছেন বুঝছি তাদের অর্থনেতিক সমস্যা নেই। তাদের অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত। অর্থনৈতিক মুক্তি-গানধারীদের গ্রাম-বাংলা বা শহরের অলিগলির সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। খোঁজ নিয়ে দেখুন, ঢাকা শহরে প্রায় ৪০ লাখ মানুষ বস্তিবাসীর মতো বসাবস করেন। করোনা মহামারিতে গ্রাম-গঞ্জের খেটে খাওয়া মানুষের অবস্থাও করুণ। বিগত কয়েক বছরে গুটিকয়েক মানুষ এতো সম্পদের মালিক হয়েছেন যে, নিজেরাই তাদের সম্পদ কতো সে সম্পর্কে জানেন না।

পেশিশক্তির সঙ্গে প্রশাসনিক শক্তি থাকায় তাদের জনগণের কাছেও যাওয়া লাগে না। বাংলাদেশে ৫ বছর অন্তর ভোট দেওয়ার যে বিরাজমান গণতন্ত্র ছিলো সেটি এখন জাদুঘরে। সমাজের দর্পন ভেঙ্গে চুরমার। জবরদস্তির জনপ্রতিনিধি হওয়ার ফলে জনগণের প্রকৃত চিত্র জানার সুযোগ নেই। কার্যত ৩০লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের ইজ্জ্বতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের কখনোই অর্থনৈতিক মুক্তি হয়নি, হয়েছে ক্ষমতাবানদের। যারা সত্যকে গলাটিপে হত্যা করে মিথ্যার জয়গান করে। যারা সবকিছুই জনগণের উপর চাপিয়ে রাজনীতি করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়