শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১১:৪২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার খাদে, প্রাণ গেলো ঢাবির সাবেক শিক্ষকের

নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় আব্দুর রহিম খাঁন (৭২) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত প্রফেসারের মৃত্যু হয়েছে। রাইজিংবিডি.কম, জাগো নিউজ

এ ঘটনায় ওই প্রাইভেটকারের যাত্রী ও নিহতের স্ত্রী যুগ্ম সচিব (ওএসডি) দিল জুয়ারা খানম (৫৬) এবং ওই গাড়ির চালক সোলেমান (৩২) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরী উইনিয়নের নলছাটা এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী।

দুর্ঘটনায় নিহত প্রফেসর আব্দুর রহিম খাঁন ও আহত যুগ্ম সচিব দিল জুয়ারা খানম ঢাকার মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে থাকেন। গাড়ি চালক সোলেমান বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামের এনছের আলী সরদারের ছেলে।

এসআই ইমায়েদুল জাহেদী বলেন, ‘ময়না তদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।’

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যুগ্ম সচিবের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যুগ্ম সচিব, তার স্বামী ও প্রাইভেটকারের চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যুগ্ম সচিবের স্বামীকে মৃত অবস্থায় এবং যুগ্ম সচিব দিলজুয়ারা খানম ও তাদের গাড়ি চালককে অহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব দিলজুয়ারা খানমকে ২০১৭ সালের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সেচ্ছায় আবসরে পাঠানো হয়।

  • সর্বশেষ