শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

তপু সরকার: [২] শেরপুরের ঝিনাইগাতীতে ৮০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার একটি বাড়ি থেকে এসব পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ে গোপন মাধ্যমে খবর আসে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার মৃত খয়বর আলীর ছেলে পলিথিন ব্যবসায়ী মো. জুয়েল মিয়া (৩৩) তার বাড়িতে পলিথিন মজুদ ও বাজারজাত করছেন।

[৪] এ তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়েলের বাড়ি থেকে ৮০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

[৫] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এসব পলিথিন মজুদ ও বাজারজাত করার দায়ে মো. জুয়েল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে রেহাই পান নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী মো. জুয়েল মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়