শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে কুমিল্লা-৭ থেকে আওয়ামী লীগ মনোনীত বিনা প্রতিদ্বন্দ্বীতায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।

[৩] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

[৪] শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন।

[৫] শপথ গ্রহণ শেষে প্রান গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

[৬] ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি।

[৭] উল্লেখ্য, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়