শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতক ও দোয়ারায় ১৯ ইউনিয়নের নির্বাচন ১১ নভেম্বর

নুর উদ্দিন: [২] দ্বিতীয় ধাপের দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের মধ্যে সিলেট বিভাগের ৪৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় রয়েছে ১৯টি ইউনিয়ন। ছাতকের একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

[৩] ছাতকের দোলারবাজার ইউনিয়ন (ইভিএম), ছাতক সদর, কালারুকা, ছৈলা-আফজলাবাদ, খুরমা (দক্ষিণ), চরমহল্লা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, খুরমা (উত্তর), ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

[৪] ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়