শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৩ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব নৌ দিবস আজ

নিউজ ডেস্ক : বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে নৌখাতের অবদানকে তুলে ধরতে আন্তর্জাতিক নৌ সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর বিশ্ব নৌ দিবস পালন করে থাকে।

বিশ্ব সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস উদযাপন করবে বলে জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ‘নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান। ’

দিবসটি উদযাপন উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন এবং নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়