শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

মোস্তাফিজুর রহমান: [২] নিহতের নাম মোঃ রিপন (১৬)। সে ইস্টার্ন প্লাজার সাবেরা ফ্যাসন শাড়ীর দোকানের সেলসম্যান ছিলো। বুধবার রাত এগারোটায় বাসার অদূরে এ ঘটনাটি ঘটে।

[৩] মৃতের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতরর জানান, রাতে বাসায় ফেরার পথে স্থানীয় বকাটে সন্ত্রাসী শাওন (১৩) রিপনের মোবাইল টানা হেচরা করলে দুজনের ধস্তাধস্তি কথা কাটাকাটির একপর্যায়ে শাওন তাকে পেটে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা আরও দুজনসহ পালিয়ে যায় পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৫] মৃত রিপন শরিয়তপুর জাজিরা উপজেলার পালেরচড় গ্রামের মৃত আলম শরিফ। মাতা. মনোয়ারা বেগমের ছেলে।বর্তমানে কামরাঙ্গীর চর পূর্ব রসুল ৫ নং গলি নেহার ভিলা ৬তলা ভবনের নিচ তলায় থাকতেন। চার ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়