শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের শপথ বৃহস্পতিবার

মনিরুল ইসলাম :[২] কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ থেকে সদ্য সংসদ সদস্য নির্বাচিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের শপথ আজ। জাতীয় সংসদের শপথ কক্ষে তার শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

[৩] বুধবার জাতীয় সংসদের যুগ্মসচিব তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

[৪] ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি।

[৫] উল্লেখ্য, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসন থেকে ৫বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়