শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক : পুনর্বিন্যাসের দাবি

শাহাজাদা এমরান: [২] কুমিল্লা মহানগরে ছাত্রদলের ২৭টি শাখা কমিটি অনুমোদন দেওয়ার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

[৩] বিতর্কিত এই কমিটিতে বিবাহিতদের পাশাপাশি প্রবাসী, এমনকি মৃত ব্যক্তিও স্থান পেয়েছেন। বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন মহানগর ছাত্রদলের নেতারা।

[৪] জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়। ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কমিটি ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়।

[৫] এর মধ্যে ১৬ সেপ্টেম্বর ২২ ও ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নয়জন নেতা পদত্যাগও করেন।

[৬] জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব মো. আতিকুল হক কমিটি ঘোষণার একমাস দুইদিন আগে গত ১১ আগস্ট মারা গেছেন। ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদুজ্জামান, ২২ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব ওমর ফারুক তারেক, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আতিকুল হক ও সদস্যসচিব মো. মহসিন বিবাহিত। ৫ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. সাফকাতুজ্জামানের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।

[৭] এছাড়া ২১ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য তানিম হোসেন বিদেশে থাকেন। একই কমিটির ১ নম্বর সদস্য ওয়ালিদ হোসেন কমিটি ঘোষণার পর ফেসবুকে এ ব্যাপারে স্ট্যাটাস দেন।

[৮] কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, প্রবাসী, মৃত ব্যক্তিও ওয়ার্ড কমিটিতে পদ পেয়েছেন। আমরা বিতর্কিতদের নাম উল্লেখ করে কেন্দ্রে পাঠিয়েছি।

[৯] ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, বিবাহিতরা ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। থাকলে অবশ্যই বাদ যাবেন।

[১০] মৃত ব্যক্তির কমিটিতে থাকার কথা নয়। হয়তো নামের তালিকা নেয়ার পর তিনি মারা গেছেন। প্রবাসী থাকলে তারাও বাদ যাবেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়