শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

শিমুল মাহমুদ: [২] বিএনপির শাসনামলে একটা স্লোগান উঠেছিলো, ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’। দাবি তুলেছিলো জামায়াতে ইসলাম, সমর্থন দিয়েছিলো এই আওয়ামী লীগ।

[৩] জামায়াত-আওয়ামী লীগ মিলে দাবি তুললো, বেগম খালেদা জিয়া মেনে নিলেন। আজ আমরা দাবি করছি, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

[৪] বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

[৫] মির্জা আব্বাস বলেন, ওই নির্বাচন কমিশন বদলাবেন, সার্চ কমিটি, মার্চ কমিটি করবেন। সার্চ কমিটি-মার্চ কমিটি আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, এ দেশের গণমানুষের অধিকার নিশ্চিত করতে হলে এই সরকারকে রেখে কোনো নির্বাচন করা যাবে না।

[৬] সুতরাং জনগণের দাবি মেনে নিয়ে দয়া করে পদত্যাগ করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নিজেদের ভালো রাখুন। না হলে দেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির জন্য আপনাদের ওপর দায়-দায়িত্ব বর্তাবে।

[৭] মহানগর দক্ষিণ করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী বক্তব্য দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়