শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারা গেছেন কবি ফরিদা মজিদ

ওয়ালি উল্লাহ : [২] কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক ফরিদা মজিদ মঙ্গলবার ভোর ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি কবি গোলাম মোস্তফার নাতনি। বাংলা নিউজ

[৩] কবি সঞ্জীব পুরোহিত জানান, ফরিদা মজিদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

[৪] ফরিদা মজিদের জন্ম ১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায়। তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জোছনার কন্যা। কবি গোলাম মোস্তফার সান্নিধ্যেই তাঁর কবিসত্তা গড়ে ওঠে।

[৫] ছেলেবেলাতেই তাঁর লেখালেখি শুরু। বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশিত হলেও সারাজীবনে তাঁর একটিমাত্র কবিতার বই প্রকাশিত হয়েছে। ‘গাঁদা ফুলের প্রয়াণ ও যারা বেঁচে থাকবে’ শিরোনামের কবিতার বইটি দিয়েই তিনি কবি হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়