শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদর ও আসিফের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: বুবলী

নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর বেশ কিছু সিনেমা তার মুক্তি পায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে। সেগুলোর বেশিরভাগই দেখেছে সাফল্যের মুখ। জাগো নিউজ ২৪

নায়িকা এখন ব্যস্ত শাকিব খান বলয়ের বাইরে গিয়ে নিজেকে প্রমাণের চেষ্টায়। যার প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন নিরব ও রোশানের বিপরীতে ‘চোখ’ সিনেমা দিয়ে। আগামী ১ অক্টোবর এটি হলে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি নায়ক নিরবের বিপরীতে। বর্তমানে কাজ করছেন একই পরিচালকের ‘তালাশ’ সিনেমায়। এখানে বুবলীর নায়ক আজাদ আদর ও আসিফ আহসান খান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এফডিসিতে গিয়ে দেখা গেল দুই নায়ক নিয়ে শুটিংয়ে ব্যস্ত বুবলী। পরিচালক জানান, গতকালের শুটিং দিয়েই সিনেমাটির দৃশ্যায়ণের কাজ শেষ হবে। বাকি কাজ সেরে আসছে নভেম্বরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান ‘তালাশ’।

এ সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘খুব চমৎকার একটি গল্পে সিনেমাটি তৈরি করছেন সৈকত নাসির। এটা উনার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। তার টিম খুবই চৌকষ। খুব ভালো অভিজ্ঞতা নিয়েই ‘তালাশ’ সিনেমার কাজ শেষ করছি।’

দুই নতুন নায়কের বিপরীতে কাজের অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, ‘আদর ও আসিফ খুব মেধাবী। বেশ স্মার্ট তারা। নতুনদের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাট অভিজ্ঞতা খুবই ভালো। সিনেমায় তারা নিয়মিত হলে ভালো করবে বলে আমার মনে হয়।’

এদিকে শুটিং সেটে সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে বুবলী বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই আমার। যদি কোনো কাজের অফার পাই এবং সেটি মনের মতো হয় তাহলে অবশ্যই কাজ করব। আমরা প্রথমত শিল্পী। একসঙ্গে কাজ করাটাই আমার পেশা। ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করতে চাই।’

  • সর্বশেষ