শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত গ্রাহকের টাকা তুলে নিলেন ব্যাংক কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট : ব্যাংকে গিয়ে অসুস্থ হয়ে হয়ে পড়ায় আর টাকা তোলা হয়নি গ্রাহক মোস্তাফিজুর রহমান আলমগীরের। ব্যাংকে চেকটি রেখেই তিনি চলে যান। আরটিভি

পরবর্তীতে আলমগীরের করোনা পজিটিভ ধরা পড়ায় গত ২৫ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর পর চেকটি না পেয়ে নিহতের স্ত্রী বংশাল থানায় একটি জিডি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঢাকার নাজিরা বাজারে পপুলার সাইকেল মাঠ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল আলমগীরের। তিনি মামলার সাক্ষী মো. বিল্লাল হোসেনের কাছ থেকে ৩৭ লাখ পেতেন। সেই টাকা পরিশোধের জন্য বিল্লাল হোসেন আলমগীরকে পূবালী ব্যাংক, নয়াবাজার শাখার একটি চেক প্রদান করেন। পূবালী ব্যাংক চকবাজার শাখায় চেকটি জমা দিতে গত ২১ মে ওই শাখায় ভায়রা শরীফ প্রধানের কাছে যান আলমগীর। শরীফ প্রধানকে তিনি চেকটি দেন। এ সময় অসুস্থতা বোধ করায় চেকটি স্বাক্ষর ছাড়াই তিনি রেখে আসেন।

জিডির তদন্তে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ চন্দ্র দাস জানতে পারেন আলমগীরের স্বাক্ষর জাল করে পূবালী ব্যাংকের চকবাজার শাখার প্রিন্সিপাল অফিসার মো. শরীফ প্রধান একই শাখার সহকারী জেনারেল ম্যানেজার মো রফিকুল ইসলাম চেকটি জমা দিয়ে ৩৭ লাখ টাকা তুলে নেন।

ঢাকা সিএএম আদালতে গত রোববার এমন অভিযোগে একটি মামলা করেছেন নিহত গ্রাহকের শ্যালক ঢাকার বংশাল থানাধীন ৪/২, বাগদাসা লেনের বাসিন্দা সালেহ আহমেদ। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে সিআইডি পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়