শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে করোনায় আক্রান্ত প্রধান শিক্ষকের মৃত্যু, আক্রান্ত ৩

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম (৫৭) দীর্ঘ দিন করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। পরে তার অবস্থা অবনতি দেখা দিলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র)ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান।

[৩] সত্যাতা স্বীকার করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম। এছাড়া হাটহাজারী উপজেলায় আরও তিন প্রাথমিক শিক্ষক করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন বলে জানান ইউএনও। তিনি বলেন, উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেও সেই স্কুলে আর কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

[৪] এ ঘটনায় পুরো উপজেলার প্রতিটা স্কুলে তদারকি করা হচ্ছে,যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে স্কুলে না আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। স্কুলের প্রধানরা এ সব বিষয়ে তদারকি করবেন বলে জানান ইউএনও।

[৫] উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর পৌরসভার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার, ২০ সেপ্টেম্বর উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম, ১৮ সেপ্টেম্বর উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া ও উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি দত্ত করোনাভাইরাসে আক্রান্ত হন।

  • সর্বশেষ