শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর সীমান্তে ১০ জন আটক

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু বয়েছে।

[৩] রোববার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ও কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।

[৪] ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের বাশবাড়িয়া গ্রাম থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাগুরা জেলার শালিখা উপজেলার দালিয়া গ্রামের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৭১), তার স্ত্রী প্রমিলা রানী রায় (৫০), মেয়ে কেয়া রায় (২৪), লিমা রায় (২৪) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের মাখাভাঙ্গা গ্রামের হায়বার উদ্দীনের ছেলে রকি (১৮) কে আটক করা হয়।

[৫] অন্যদিকে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে যশোর জেলার কোতয়ালী থানার রাজারহাট গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাব্বি (২১), একই জেলার বাঘারপাড়া উপজেলার জোকা গ্রামের বরুন বিশ্বাসের ছেলে বর্ষন বিশ্বাস (১৯) এবং মেয়ে বাসন্তি বিশ্বাস (২৬), বাসন্তি বিশ্বাসের মেয়ে ঐশি বিশ্বাস (০৩), চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আবজাল নগর গ্রামের কালাচান দাসের ছেলে ছোটন দাস (২৪) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দা উপজেলার সন্ধ্যা গ্রামের দলু বৈরাগীর ছেলে সুখ চাঁদ বৈরাগী (২৫) কে আটক করে জেল হাজতে পাঠানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়